

বিল্লাল আহমেদ-লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। অনুষ্ঠানে সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় লাখাই উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, লাখাই উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দেবাশীষ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক কামরুল হাসান সুজন, নাজিম উদ্দিন রানাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
নবাগত ইউএনও তারেক হাসান বলেন, লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে আন্তরিকতার সঙ্গে নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করতে চান তিনি। তাঁর কর্মকালীন সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন