
শাহিন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে মাদক ব্যবসায়ী প্লাবন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাবন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তার স্ত্রী সাথী বেগম (৩১)-কে সদর থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্লাবন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
পলাতক প্লাবন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, সরবরাহ ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন